আপনি কি জানতেন যে YouVersion-এর একটি বাইবেল অ্যাপ পরিবার রয়েছে? শিশু থেকে কিশোর-কিশোরী, প্রাপ্তবয়স্ক—প্রত্যেকেই ঈশ্বরের বাক্যের সঙ্গে ভিন্নভাবে যুক্ত হয়। সেই কারণেই আমরা বিভিন্ন জনতাত্ত্বিক ও অঞ্চলের মানুষের জন্য উপযোগী অ্যাপ তৈরি করেছি।
জেনে নিন কোন বাইবেল অ্যাপটি আপনার জন্য সবচেয়ে ভালো!
পরিচয় করিয়ে দিচ্ছি: Bible Loop
Bible Loop আমাদের অ্যাপ পরিবারের সবচেয়ে নতুন সদস্য! কিশোর-কিশোরীদের জন্য তৈরি Bible Loop-এ রয়েছে আকর্ষণীয় কার্যক্রম, ইন্টারঅ্যাক্টিভ ফিচার এবং শাস্ত্রপদ মুখস্থ ও মনে রাখার জন্য গেম। আপনি যদি একজন কিশোর-কিশোরী হন, কিংবা আপনার জীবনে এমন কেউ থাকে, তাহলে এটি মিস করতে চাইবেন না।
শিশুদের বাইবেল অ্যাপ্
এই অ্যাপটি আপনার জীবনের ছোট্ট শিশুদের জন্য। শিশুদের বাইবেল অ্যাপে আপনি পাবেন হৃদয়গ্রাহী বাইবেলের গল্প এবং ইন্টারঅ্যাক্টিভ গেম, যা শিশুদের ঈশ্বর ও তাঁর বাক্যকে ভালোবাসতে সহায়তা করার জন্য তৈরি।
বাইবেল অ্যাপ্
পরিচিত হোন বিশ্বের #১ সর্বাধিক ডাউনলোড হওয়া বাইবেল অ্যাপের সঙ্গে! ৩,৫০০-এর বেশি অনুবাদ, ২,৩০০ ভাষা এবং হাজারো বাইবেল প্ল্যানের সুবিধা নিয়ে, আপনার উপযোগী উপায়ে ঈশ্বরের বাক্যে সময় কাটানো আগে কখনও এত সহজ ছিল না।
বাইবেল অ্যাপ লাইট
বাইবেল অ্যাপ লাইট আপনাকে যেকোনো জায়গায়, যেকোনো সময় অফলাইনে ঈশ্বরের বাক্য অনুভব করার সুযোগ দেয়। এই অ্যাপটি নির্দিষ্ট কিছু অঞ্চলে উপলব্ধ রয়েছে।
এই অ্যাপগুলোর একটি ডাউনলোড করে ৩০-দিনের চ্যালেঞ্জের অংশ হয়ে উঠুন! আর ১ নভেম্বর থেকে টানা ৩০ দিন বাইবেল অ্যাপ ব্যবহার করুন এবং অর্জন করুন বিশেষ গ্লোবাল বাইবেল মাস ব্যাজ।
This post is also available in:

