ঈশ্বরের বাণী মানুষের জীবন পরিবর্তন করে দেয়। আর এটি আপনার জীবনও বদলে দিতে পারে।

গ্লোবাল বাইবেল মাস উদযাপন করুন

এই নভেম্বরে, গ্লোবাল বাইবেল মাস উপলক্ষে সারা বিশ্বের মানুষ একসঙ্গে ঈশ্বরের বাক্য উদযাপন করছে। 

৩০ দিনের বাইবেল চ্যালেঞ্জের মাধ্যমে বিশ্বব্যাপী বাইবেল আন্দোলনে যোগ দিন। 

চ্যালেঞ্জে যোগ দিন

কম উদ্বিগ্ন বোধ করা, কম একাকী অনুভব করা, বা নিজের বিশ্বাস ভাগ করে নেওয়ার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী হওয়া—যা-ই হোক না কেন, গবেষণা দেখায় যে ঈশ্বরের বাক্যে নিয়মিত থাকা সবকিছু বদলে দেয়। 

ঈশ্বরের বাক্য আপনাকে কীভাবে বদলে দিচ্ছে?    

নভেম্বর থেকে শুরু করে টানা ৩০ দিন বাইবেল অ্যাপ ব্যবহার করুন, এবং আপনি বিশেষ গ্লোবাল বাইবেল মাসের ব্যাজ পাবেন।

ঈশ্বরের বাণী মানুষের জীবন পরিবর্তন করে দেয়। আর এটি আপনার জীবনও বদলে দিতে পারে।

Share this post:

ঈশ্বরের বাক্য জীবিত

ঈশ্বরের বাক্য জীবিত

ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, দুই দিকে ধারালো তরবারির মত তীক্ষ্ণধার। মন, আত্মা, গ্রন্থি ও মজ্জা ভেদ করে তা হৃদয়ের চিন্তা ও অভিপ্রায়ের সূক্ষ্ম বিচার করে।

হিব্রু 4:12

ঈশ্বরের বাক্য জীবিত

Share this post:

গীতসংহিতা 23: প্রভু পরমেশ্বর প্রতিপালক আমার

গীতসংহিতা 23: প্রভু পরমেশ্বর প্রতিপালক আমার

1  
প্রভু পরমেশ্বর প্রতিপালক আমার আমার অভাব হবে না কখনও।

2  
তৃণশ্যামল গোষ্ঠে তিনি পালন করেন আমায় নিয়ে যান আমায় ছায়াকুঞ্জের শীতল সায়রে।

3  
সঞ্জীবিত করেন আমায় অসীম প্রেমে, চালান ধর্মপথে আমায় আপন মহানামের গুণে।

4  
যখন পার হয়ে যাব আমি অন্ধকারে আচ্ছন্ন জীবনের মহাসঙ্কট, তখনও ভয়ে আমি হব না বিহ্বল, জানি আমি, তুমি যে সাথী আমার। তোমার পাঁচনী, যষ্টি তোমারই আমার মনে সাহস জোগায়, আমি পাই তোমার আশ্রয়।

5  
আমার শত্রুর সামনে তুমি আমারই জন্য করেছ আয়োজন মহোৎসবের, তৈলে অভিষিক্ত করেছ আমার শির, উচ্ছলিত পানপাত্র আমার।

6  
তোমার কল্যাণ ও করুণা অনুক্ষণ আমায় রাখবে ঘিরে, প্রভুরই নিকেতন হবে চিরদিন আবাস আমার।

Psalm 23 in Bengali

Psalm 23 in English

Share this post:

কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে সর্বস্ব প্রত্যাখ্যান করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক

কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে সর্বস্ব প্রত্যাখ্যান করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক

যীশু সস্নেহে তার দিকে চেয়ে দেখলেন, বললেন, তোমার একটি জিনিষের অভাব রয়েছে। যাও, যা কিছু তোমার আছে, সমস্ত বিক্রী করে গরীবদের বিলিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্য ঐশ্বর্য সঞ্চিত হবে। তারপর এস, আমার অনুগামী হও। এ কথায় তার মুখ বিষণ্ণ হয়ে উঠল, ক্ষুণ্ণ মনে সে চলে গেল, কারণ তার প্রচুর ধন-সম্পত্তি ছিল।

মার্ক 10:21-22

তারপর যীশু শিষ্যদের সঙ্গে জনতাকেও ডেকে বললেন, যে আমার আড়ুগামী হতে চায় সে নিজেকে তুচ্ছ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়, সে তা রক্ষা করবে।

মার্ক 8:34-35

যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়।

মথি 10:38

এই যে আমি বেঁচে আছি, সে তো আমি নই, খ্রীষ্টই আমার মধ্যে বেঁচে আছেন। এখন দেহে আমার যে প্রাণ রয়েছে তা ঈশ্বরের পুত্রের উপর নির্ভর করেই বেঁচে আছে, যিনি আমাকে ভালবেসে আমার জন্য আত্মদান করেছেন।

গালাতীয় 2:20

তিনি সকলকে বললেন, যদি কেউ আমায় অনুসরণ করতে চায়, তাহলে সে স্বার্থ চিন্তা ত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তা হারাবে কিন্তু আমার জন্য যে নিজের প্রাণ হারায়, সে তা রক্ষা করবে। সমগ্র জগত লাভ করেও যদি মানুষ নিজের প্রাণ হারায়, অথবা জীবন থেকে বঞ্চিত হয় তাহলে, তার কি লাভ?

লুক 9:23-25

পিতা, যদি তোমার ইচ্ছা হয় তাহলেল এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক। তখন স্বর্গ থেকে একজন দূত তাঁর কাছে আবির্ভূত হয়ে তাঁকে শক্তি ও সাহস জোগালেন।

লুক 22:42-43

যারা খ্রীষ্ট যীশুর আপনজন, তারা সমস্ত কামনা বাসনাসহ নিজের মানবসত্তাকে ক্রুশবিদ্ধ করেছে।

গালাতীয় 5:24

যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে সর্বস্ব প্রত্যাখ্যান করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে, এবং আমার জন্য যদি কেউ প্রাণ বিসর্জন দেয়, তা ফিরে পাবে। কেউ যদি সমগ্র জগতের অধিকার লাভ করেও প্রাণ হারায় তবে তার কি লাভ? এমন কি জিনিস আছে যার বিনিময়ে মানুষ তার প্রাণ ফিরে পেতে পারে? মানবপুত্র আসবেন তাঁর পিতার মহিমায় মণ্ডিত হয়ে আপন দূতবাহিনীকে সঙ্গে নিয়ে। তখন তিনি প্রতিটি লোককেই তার কর্ম অনুযায়ী উপযুক্ত ফল দেবেন।

মথি 16:24-27

আমি মনে করি যে আগামী দিনে যে মহিমায় আমরা ভূষিত হব, তার তুলনায় আজকের দিনের দুঃখকষ্ট অকিঞ্চিৎকর।

রোমীয় 8:18

পরীক্ষা-সঙ্কটের মাঝে যে অবিচল থাকে সে-ই ধন্য, উত্তীর্ণ হলে সে জীবনমুকুট পাবে। যারা প্রভুকে ভালবাসে তাদের তিনি এই মুকুট দানের প্রতিশ্রুতি দিয়েছেন।

যাকোব 1:12

Share this post:

এই বাইবেল এ্যাপটি এখনই ডাউনলোড করুন

বাংলায় বাইবেল ডাউনলোড করুন

বাইবেলের পাঠ্য, অডিও বাইবেল, প্রতিদিনের পংক্তি ও ভক্তিমূলক।


এই বাইবেল এ্যাপটি এখনই ডাউনলোড করুন

পবিত্র বাইবেল পড়ুন – ৪০ টিরও বেশী ভাষায় আপনার ইচ্ছা মতো বাইবেলের এ্যাপের ইন্টারফেস সেট করুন।১০০০ এরও বেশী ভাষায় সহজেই শত শত বাইবেলের সংস্করণ থেকে আনপর পচ্ছন্দ মত নির্বাচন করুন। অফলাইন বাইবেল: এমনকি নেটওয়ার্ক অ্যাক্সেস ছাড়াও পড়ুন। অডিও বাইবেলগুলি শুনুন এবং নতুন সংযোজিত ‍স্কিপ, প্লেব্যাকের গতি ও টাইমার নিয়ন্ত্রণ উপভোগ করুন। বাইবেল এ্যাপের মাধ্যমে আপনার বন্ধুত্ব সহ আপনার নিকটস্থ সম্পর্কের কেন্দ্রে বাইবেলকে রাখুন।

এই বাইবেল এ্যাপটি এখনই ডাউনলোড করুন

Share this post: