বিষয়বস্তু সতর্কতা: নিচের গল্পে নিজের ক্ষতি ও বিষণ্নতার প্রসঙ্গ রয়েছে, যা কিছু পাঠকের জন্য মানসিকভাবে অস্বস্তিকর হতে পারে।

অ্যালিসের বয়স যখন ষোলো, তখন তিনি যন্ত্রণা ও ক্ষতির মধ্যে আটকে পড়েছেন বলে অনুভব করতেন, বিষণ্নতা ও একাকিত্বে ভারাক্রান্ত ছিলেন।
হতাশার অনুভূতি বেড়ে যাওয়ায়, এক রাতে তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর ঠিক তখনই ঘটল এক অব্যাখ্যাত ঘটনা।
তাঁর বহুতল অ্যাপার্টমেন্টের কার্নিশে দাঁড়িয়ে থাকা অবস্থায়, হঠাৎ এক দমকা বাতাসে তিনি সামনের দিকে না পড়ে পেছনের দিকে নিজের ঘরের ভেতরে পড়ে যান।
মাটিতে পড়ে হতবাক হয়ে কাঁদতে কাঁদতে অ্যালিস তাঁর প্রতিবেশীর কাছ থেকে একটি বার্তা পান, যেখানে তাঁকে গির্জায় আমন্ত্রণ জানানো হয়। তিনি যেতে রাজি হন, আর সেখানেই প্রথম তিনি বাইবেল অ্যাপের সন্ধান পান।

তিনি একটি বাইবেল প্ল্যান শুরু করেন এবং এর মাধ্যমে মনে আশা ফিরে পান ও যীশুর কাছে নিজের জীবন সমর্পণ করেন।
আজ অ্যালিস একই অ্যাপের মাধ্যমে ইউভার্সন পার্টনার হিসেবে বাইবেল প্ল্যান তৈরি ও প্রকাশ করেন, যে অ্যাপটি তাঁকে যীশুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি শুধু আশায় পরিপূর্ণ নন — তিনি সেই আশা ছড়িয়েও দিচ্ছেন।
আপনার জীবনে এমন কাউকে কি আপনি চেনেন যার ঈশ্বরকে ভীষণ প্রয়োজন? তাঁদের বাইবেল অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি তাঁদের আশায় পূর্ণ করেন।
This post is also available in:
